দেশের ৭০ শতাংশ মানুষ বিটিভি দেখে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ৭০ শতাংশ মানুষ বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) দেখে। আর ৩৪ শতাংশ মানুষ দেখে স্যাটেলাইট টেলিভিশন। দর্শকদের মধ্যে পরিচালিত বিবিসি ওয়ার্ল্ড ট্রাস্টের এক মতামত জরিপে এ তথ্য বেরিয়ে এসেছে। আজ রোববার বিটিভির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।জরিপে দেখা গেছে, গড়ে প্রতিদিন বিটিভি দেখে ছয় কোটি ৪৪ লাখ দর্শক। আর স্যাটেলাইট চ্যানেল দেখে তিন কোটি ৭৭ লাখ দর্শক। বিটিভির পর জনপ্রিয় অন্য চ্যানেলগুলো হলো যথাক্রমে এটিএন বাংলা, চ্যানেল আই, এনটিভি ও চ্যানেল ওয়ান।