দৈনিক সংগ্রামের সম্পাদকসহ আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতপন্থী ‘দৈনিক সংগ্রাম’ পত্রিকার সম্পাদক ও মওদুদীবিষয়ক একাডেমির পরিচালককে আজ মঙ্গলবার ভোরে রাজধানী থেকে আটক করা হয়েছে। র্যাব সদস্যরা তাঁদেরকে আটক করেন।‘দৈনিক সংগ্রাম’ পত্রিকার বার্তা সম্পাদক আবদুল কাদের মিয়া ‘প্রথম আলো’কে বলেন, পত্রিকাটির সম্পাদক আবুল আসাদকে আজ ভোরে রাজধানীর মগবাজারে তাঁর নিজের বাসা থেকে আটক করা হয়েছে। বর্তমানে তাঁকে রমনা থানায় রাখা হয়েছে।জামায়াতের দলীয় সূত্র জানিয়েছে, মওদুদীবিষয়ক একাডেমির পরিচালক আবদুস শহীদ নাসিমকে মগবাজার এলাকার বাসা থেকে আটক করা হয়েছে।র্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার শামীমা আকতার প্রথম আলোকে বলেন, আজ আবদুল কাদের মিয়া ও আবদুস শহীদ নাসিমকে আটক করা হয়েছে। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এই দুজন রমনা থানায় আছেন বলে প্রথম আলোকে নিশ্চিত করেছেন।