দোল পূর্ণিমায় ‘থাবল-চোংবা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের ছনগাঁও গ্রামের উন্মুক্ত মাঠে ১৪টি গ্রামের মৈথৈমণিপুরি ছেলেমেয়েদের অংশগ্রহণে দোল পূর্ণিমা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘থাবল-চোংবা’ অনুষ্ঠিত হয়। বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গত বুধবার রাত আটটায় এই অনুষ্ঠান শুরু হয়।প্রথমে ছিল আলোচনা পর্ব। রাত সাড়ে আটটা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ছনগাঁও গ্রামের উন্মুক্ত মাঠে দোল পূর্ণিমা উপলক্ষে থাবল-চোংবা নামের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠানে মণিপুরি শিশু-কিশোর, তরুণ-তরুণীরা অংশ নেয়। পরিবেশ হয়ে ওঠে উৎসবমুখর।