দোষারোপের খেলা বন্ধ করুন: ওয়াশিংটনকে গিলানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি আজ বৃহস্পতিবার দেশটির সর্বদলীয় রাজনৈতিক নেতাদের বৈঠকে বলেছেন, যুক্তরাষ্ট্রকে অবশ্যই আঞ্চলিক অস্থিতিশীলতার জন্য ইসলামাবাদকে দোষারোপ করা বন্ধ করতে হবে।যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদবিরোধী যুদ্ধে পাকিস্তানের ভূমিকা নিয়ে অব্যাহতভাবে দোষারোপ করে যাচ্ছে ওয়াশিংটন। সম্প্রতি জঙ্গি গোষ্ঠী হাক্কানি নেটওয়ার্ককে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার অস্ত্র বলে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা মাইক মুলেন। এরই পরিপ্রেক্ষিতে পাকিস্তানকে মার্কিন সহায়তা বন্ধ করে দিতে সে দেশের কংগ্রেসে একটি বিলও উত্থাপন করা হয়েছে।বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইসলামাবাদের বিরুদ্ধে ওয়াশিংটনের এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ বুধবার পাকিস্তানে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ বৈঠকে দেশটির প্রধানমন্ত্রী ওয়াশিংটনের উদ্দেশে ইসলামাবাদের বিরুদ্ধে দোষারোপ না করার আহ্বান জানিয়েছেন।ওয়াশিংটনের উদ্দেশে গিলানি বলেছেন, ‘দোষারোপের খেলা বন্ধ হওয়া উচিত এবং পাকিস্তানের স্পর্শকাতর জাতীয় স্বার্থকে শ্রদ্ধা করা উচিত।’