দোহারে বাস খাদে, একজনের মৃতদেহ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দোহার উপজেলা থেকে ঢাকার গুলিস্তানের উদ্দেশে ছেড়ে আসা নগর পরিবহনের একটি যাত্রীবাহী বাস রাড়িখালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে। এতে ঘটনাস্থল থেকে একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানায়, সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার ব্রিগেডের লোকজন উদ্ধার করতে ঘটনাস্থলে ছুটে আসেন। শেষ খবর পাওয়া পর্যন্ত একজনের লাশ উদ্ধার করা হয়েছে। তাত্ক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।শ্রীনগর থানার ওসি শাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় আরও হতাহতের আশঙ্কা করা হচ্ছে।