দোহারে রগ কেটে যুবককে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দোহারে দুর্বৃত্তরা আল আমিন (২০) নামে এক যুবককে হাত ও পায়ের রগ কেটে হত্যা করেছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার কাঁটাখালী গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ আজ শনিবার সকালে তাঁর লাশ উদ্ধার করেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোরে মুসল্লিরা নামাজ পড়তে যাওয়ার সময় কাঁটাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখেন। পরে তাঁরা এলাকাবাসীকে জানান। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ আজ সকালে লাশটি উদ্ধার করে। লাশটি আল আমিনের বলে শনাক্ত করা হয়। দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বশির আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই যুবকের হাত ও পায়ের রগ কাটা ছিল। সন্ত্রাসীরা পূর্বপরিকল্পিতভাবেই এ খুন করে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।