দোহায় জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাতারের রাজধানী দোহায় জাতিসংঘের পরিবেশবিষয়ক অঙ্গসংগঠন ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জের ১৮তম এবং এর কনফারেন্স অব পার্টির অষ্টম অধিবেশন শুরু হয়েছে। আজ সোমবার দোহায় জাতীয় সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া অধিবেশন ৭ ডিসেম্বর শেষ হবে বলে জানিয়েছে আল জাজিরা।কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যে আয়োজিত এ অধিবেশনে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ১৭ হাজার প্রতিনিধি যোগ দেবেন বলে ধারণা করা হচ্ছে। ধনী ও দরিদ্র দেশগুলোর মধ্যে কার্বন নিঃসরণ নিয়ে মতবিরোধ থাকলেও প্রতিনিধিরা জলবায়ু বিষয়ে নতুন একটি সমঝোতায় পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।কনফারেন্স অব পার্টির (কপ) বর্তমান সভাপতি ও দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী মাইতি নাওয়ানা-মাসাবানের আনুষ্ঠানিকভাবে সভাপতির দায়িত্ব কাতারের উপপ্রধানমন্ত্রী আবদুল্লাহ বিন হামিদ আল-আতিয়ার কাছে হস্তান্তর করেছেন। এ অনুষ্ঠানের মধ্য দিয়ে অধিবেশনের সূচনা হয়।কপের নতুন সভাপতি আতিয়া অধিবেশনের শুরুতে বলেন, ‘জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবী যে ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন, সে সম্পর্কে আমরা সচেতন।’ তিনি বলেন, ‘আমরা আশা করি, জলবায়ু পরিবর্তনের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা আরও সুস্পষ্ট হবে।’