দোয়ারাবাজার উপজেলা জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলায় ১-০ গোলে জগন্নাথপুর উপজেলা দলকে হারিয়ে বিজয়ী হয়েছে দোয়ারাবাজার উপজেলা দল। সুনামগঞ্জ স্টেডিয়ামে টুর্নামেন্টের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। বিজয়ী ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সাংসদ এম এ মান্নান ও সাংসদ মহিবুর রহমান মানিক। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক কামাল উদ্দিন বিশ্বাস, দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কুদ্দুস, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মুক্তাদির আহমদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নার্গিস সাজেদা সুলতানা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজির আহমদ, সদর উপজেলা প্রাথমিক শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।