দৌলতদিয়ায় ফেরি সংকট, তীব্র যানজট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেরি সংকটের কারণে দৌলতদিয়া থেকে গোয়ালন্দ বাজার পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার এলাকায় গাড়ির দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। ঈদ শেষে ঘরমুখো যাত্রীদের কয়েক কিলোমিটার পথ হেঁটে ঘাটে পৌঁছাতে হচ্ছে। বিআইডব্লি¬উটিসির দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান বলেন, ফেরি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান গতকাল বৃহস্পতিবার রাত তিনটার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে পড়ে। মেরামত শেষে সেটিকে দুপুর সাড়ে ১২টার দিকে নামানো হয়। এ ছাড়া বীরশ্রেষ্ঠ মতিউর রহমান নামে আরেকটি ফেরি আজ সকাল নয়টার দিকে বিকল হয়ে পড়েছে। সেটিকে মেরামত করা হচ্ছে। সন্ধ্যার আগেই সেটি নামানো সম্ভব হবে বলে তিনি মনে করেন।মো. জিল্লুর রহমান আরও বলেন, এসব কারণে দৌলতদিয়া প্রান্তে ৫০০-র মতো ট্রাক ও যাত্রীবাহী বাস ও ছোট গাড়ি পারাপারের অপেক্ষায় আটকে আছে।