দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দুটি ফেরি নষ্ট, পারাপার ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের আটটি ফেরির মধ্যে দুটি ফেরি নষ্ট থাকায় আজ শনিবার ওই নৌরুটে যান চলাচল বিঘ্নিত হয়। উভয় পারে আটকা পড়ে কয়েক শ ট্রাক ও বাস। বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) বিদ্যুত্ কুমার সাহা জানান, আজ ভোরে আমানত শাহ ও শাহ পরান নামের দুটি ফেরি নষ্ট হয়ে গেছে। এর ফলে যান পারাপার ব্যাহত হচ্ছে।