দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরিতে আগুন, এখন নিয়ন্ত্রণে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৌলতদিয়া থেকে পাটুরিয়া যাওয়ার পথে আমানত শাহ ফেরিতে আজ শুক্রবার যান্ত্রিক ত্রুটির কারণে আগুন ধরে যায়। বেলা পৌনে ১১টার দিকে এ আগুন লাগে। পরে একটি উদ্ধারকারী জাহাজ প্রায় ২৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয় সূত্রে জানা গেছে, বেলা পৌনে ১১টার দিকে আমানত শাহ ফেরিটি পণ্য বোঝাই একটি ট্রাক ও একটি প্রাইভেটকার নিয়ে পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে যায়। মাঝনদীতে যাওয়ার পর যান্ত্রিক ক্রটির কারণে হঠাত্ ফেরিটির একটি অংশে আগুন ধরে যায়। এ সময় নদীতে থাকা অপর ফেরি শাহ পরান থেকে আগুন নিয়ন্ত্রণ যন্ত্র ও পাইপ দিয়ে দুর্ঘটনাকবলিত ফেরিটিতে পানি ছিটানো হয়। পরে পাটুরিয়া থেকে উদ্ধারকারী জাহাজ এসে প্রায় ২৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ভয়ে ছোটাছুটি করতে গিয়ে ফেরিচালক ও কয়েকজন যাত্রী সামান্য আহত হন। বিআইডব্লিউটিসির পাটুরিয়া কার্যালয়ের ব্যবস্থাপক আশরাফ উল্লাহ খান বলেন, ফেরিটিকে দ্রুত উদ্ধারকারী জাহাজের সাহায্যে পাটুরিয়া ঘাটে নিরাপদ স্থানে নিয়ে আসা হয়েছে। চারদিক থেকে তাত্ক্ষণিক ব্যবস্থা নেওয়ায় তেমন কোনো ক্ষতি হয়নি।