দৌলতদিয়ায় অস্ত্র-গুলিসহ ২ যুবক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটের সাইনবোর্ড এলাকায় আজ মঙ্গলবার সকালে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে দুটি শাটারগান ও ৫ রাউন্ড গুলিসহ দুইজন যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে।গ্রেপ্তার হওয়া দুজন হলেন মাগুরা সদর উপজেলার পারনান্দুয়ালী গ্রামের উৎপল কুমার সূত্রধর (২৫) এবং একই উপজেলার বেলনগর গ্রামের সাইদুল ইসলাম ঝিকু (২৩)।গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনর্চাজ (ওসি) এ কে এম আলীনুর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে থানার উপপরিদর্শক (এএসআই) আতাউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল খুলনা থেকে ঢাকাগামী ঈগল পরিবহনের একটি বাসে তল্লাশি চালায়। এ সময় তারা বাসের সিটের ওপর রাখা সিমেন্টের বস্তার ব্যাগের ভেতর টি-শার্টে মোড়ানো দুটি শাটারগান ও ৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে।এ ঘটনায় আজ গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়েরের পর ওই দুইজনকে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।