দৌলতপুরে ব্যালটবাক্স ছিনতাই, গ্রেপ্তার ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের মক্তবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে আজ শনিবার ভোটগ্রহণের সময় ব্যালটবাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ১১ বার ফাঁকা গুলি করে। ব্যালটবাক্স ছিনতাইয়ের সঙ্গে জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আধাঘণ্টা ভোটগ্রহণ বন্ধ রাখার পর দুপুর দুইটা থেকে কেন্দ্রটিতে ভোটগ্রহণ শুরু হয়েছে। কুষ্টিয়ার ভারপ্রাপ্ত পুলিশ সুপার শুভাষ চন্দ্র সাহা দুপুরে প্রথম আলোকে জানান, দুপুর দেড়টার দিকে আওয়ামী লীগের সমর্থক চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফুজ্জামান মুকুলের ২৫ থেকে ৩০ জন সমর্থক ব্যালটবাক্স ছিনতাই করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১১টি ফাঁকা গুলি করে। দুপুর দেড়টা থেকে দুইটা পর্যন্ত মক্তবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ ছিল। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।