দৌলদিয়া-খুলনা মহাসড়কে বাসচাপায় নিহত এক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দৌলদিয়া-খুলনা মহাসড়কের দৌলদিয়া সাইনবোর্ড এলাকায় বাসের নিচে চাপা পড়ে গতকাল মঙ্গলবার রাতে এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। তাঁর নাম আক্কাস আলী মৃধা (৩৫)। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাস্তা পার হওয়ার সময় বরিশাল থেকে আসা ঢাকাগামী ঈগল পরিবহনের নিচে চাপা পড়ে তিনি নিহত হন। পুলিশ লাশ উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে। লাশ মর্গে পাঠানো হবে। পুলিশ বাসটি আটক করেছে; তবে চালক পলাতক রয়েছেন।