হ্যামিল্টন টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে বিশাল সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া। আজ সোমবার টেস্টের তৃতীয় দিন শেষে তাদের সংগ্রহ ৪ উইকেটে ৩৩৩ রান। অসমাপ্ত দ্বিতীয় ইনিংসে অসিরা এখন কিউইদের চেয়ে এগিয়ে আছে ৩০০ রানে।সাইমন ক্যাটিচের ১০৬, মাইক হাসির ৬৭ ও শ্যেন ওয়াটসনের ৬৫ রানে অস্ট্রেলিয়া আজ তৃতীয় দিন পুরোটাই দাপটের সঙ্গে মোকাবিলা করেছে নিউজিল্যান্ডের বোলিংকে। কিউই বোলারদের সাদামাটা বানিয়ে দিন শেষে মাইকেল ক্লার্ক ও নর্থ উভয়েই অপরাজিত রয়েছেন ৪২ রানে। নিউজিল্যান্ডের পক্ষে সাউদি ও আর্নেল সংগ্রহ করেছেন যথাক্রমে ৭৪ ও ৪৩ রানে ২টি করে উইকেট। হাতে ৬ উইকেট নিয়ে তৃতীয় দিন শেষে ৩০০ রানে এগিয়ে থাকা অস্ট্রেলিয়া এখন নিজেদের কতটা ধরা-ছোঁয়ার বাইরে নিয়ে যেতে পারে, এখন এটাই দেখার বিষয়। সংক্ষিপ্ত স্কোরঅস্ট্রেলিয়া ৩৩৩/৪ (১১৪.০ ওভার, দ্বিতীয় ইনিংস) ও ২৩১সাইমন ক্যাটিচ ১০৬, মাইক হাসি ৬৭, শ্যেন ওয়াটসন ৬৫সাউদি ২/৭৪, আর্নেল ২/৪৩নিউজিল্যান্ড ২৬৪ (প্রথম ইনিংস)