দ্বিতীয় ওয়াজেদ আলী সাহিত্য সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ ওয়াজেদ আলী সাহিত্য পরিষদের আয়োজনে ৫ এপ্রিল দ্বিতীয় সাহিত্য সম্মেলন বাশদাহ ইউনিয়নের দোহার পশ্চিমপাড়ায় সরদার এনামুল হকের বাগানবাড়িতে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক আবদুস সামাদ। বিশেষ অতিথি ছিলেন আবু নসর, পল্টু বাসার, গাজী শাহজাহান সিরাজ, বাশদাহ ইউপি চেয়ারম্যান শেখ শাহিদুজ্জামান, নিমাই মণ্ডল, শুভ্র আহমেদ, সুধাংশু শেখর সরকার, কবীর রায়হান, মীর আমজাদ আলী ও শহীদুর রহমান। সম্মেলনে কাজী মুহাম্মদ অলিউল্লাহ (সাহিত্য গবেষণা), খান আখতার হোসেন (সাহিত্য সংগঠক), মোজাম্মেল হোসেন (নাট্যাভিনয়), রাশেদুজ্জামান (চলচ্চিত্র নির্মাণ), এস এম ও মইনুল হককে (চলচ্চিত্র নির্মাণ) বিষয়ে অবদান রাখার জন্য সম্মাননা ও পদক দেওয়া হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সরদার এনামুল হক।