এটিএন বাংলায় আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক হাতের রেখা কথা বলে। এটি লিখেছেন আলী ইমরান, পরিচালনা করেছেন জাহিদ হাসান। অভিনয় করছেন কুসুম সিকদার। আজকের কথোপকথন তাঁর সঙ্গে। ‘হাতের রেখা কথা বলে’ নাটকে কাজ করার অভিজ্ঞতার কথা বলুন।আমরা নাটকটির কাজ করছি সিরাজগঞ্জে। জায়গাটার নাম জিরো পয়েন্ট। যমুনা নদীর একেবারে কাছে। আর থাকছি জাহিদ হাসানের বাড়িতে। দারুণ মজা হচ্ছে। মনেই হয় না ঢাকার বাইরে কাজ করছি। তবে কদিন আগে খুব ভয় পেয়েছিলাম। সিরাজগঞ্জে ট্রেনে আগুন লাগিয়ে দেওয়া হয়। আর আমাকেও তখনই ঢাকায় ফিরতে হবে। মাত্র সাড়ে তিন ঘণ্টার পথ আসতে সেদিন ছয় ঘণ্টা লেগেছিল।শুনলাম, আপনি নাকি আবার চলচ্চিত্রে অভিনয় করছেন?হ্যাঁ। ছবির নাম লাল টিপ। এটি আমার দ্বিতীয় ছবি। এর বেশির ভাগ কাজ হচ্ছে ফ্রান্সের প্যারিসে। ১৮ সেপ্টেম্বর আমরা প্যারিস গিয়েছিলাম। সেখানকার বিখ্যাত সব জায়গায় ১০ দিন শুটিং করেছি। এর মধ্যে ছিল লুভ জাদুঘর, মুল্যারুজ, আইফেল টাওয়ার, প্যারিস গেট, বিভিন্ন পার্ক আর খুব নামী কিছু রেস্তোরাঁ। ছবিতে আমার সহশিল্পী ইমন। এটি পরিচালনা করছেন স্বপন। ছবির পুরো ইউনিটে আমরা তিনজন ছিলাম বাংলাদেশি। আর সবাই ছিলেন ফ্রান্স ও ইউরোপের বিভিন্ন দেশের। এটি যৌথ প্রযোজনার ছবি। বাংলাদেশ থেকে প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম।ছবির গল্পটি কী রকম?আমি প্যারিসে বোন ও দুলাভাইয়ের কাছে থাকি। আমি না বাঙালি, না ইউরোপিয়ান। একটা মিশ্র সংস্কৃতিতে বড় হওয়ার কারণে নানা সমস্যার মুখোমুখি হতে হয়। ইমন চিত্রশিল্পী, ইউনেস্কোতে চাকরি করে। মনেপ্রাণে একজন বাঙালি। ওর সঙ্গে আমার পরিচয় হয়। ওর সহযোগিতায় আমি জীবনের কিছু জটিলতা থেকে মুক্তি পাই। ছবিটির কাজ কি শুধু প্যারিসেই হবে?না, বাংলাদেশেও হবে। ২২ নভেম্বর থেকে টানা এক মাস শুটিং হবে ঢাকা, সাভার আর কক্সবাজারে।এখানে গানের কী খবর?ছয়টা গান থাকছে। গানগুলোর সুর করেছেন ফুয়াদ, হাবিব ও ইবরার টিপু। সব কটি গানেরই কিছু কিছু অংশের শুটিং প্যারিসে হয়েছে। বিনোদন প্রতিবেদক