দ্বিতীয় ট্রাইব্যুনালে বিচারপতি নিয়োগ শিগগিরই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, আগামী দুই-তিন দিনের মধ্যে মানবতাবিরোধী অপরাধের বিচারে দ্বিতীয় ট্রাইব্যুনালের বিচারপতি নিয়োগ দেওয়া হবে। আজ বেলা একটার দিকে পুরাতন হাইকোর্ট ভবনে দ্বিতীয় ট্রাইব্যুনালের এজলাস ও অন্যান্য অবকাঠামো পরিদর্শন শেষে আইন প্রতিমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।সাংবাদিকদের প্রশ্নের জবাবে কামরুল ইসলাম বলেন, দ্বিতীয় ট্রাইব্যুনালের কাজ শেষ হয়েছে। এ মাসের মধ্যেই এর কার্যক্রম শুরু হবে। চলমান ট্রাইব্যুনাল থেকে দুই একটি মামলা নতুন ট্রাইব্যুনালে স্থানান্তর করা হতে পারে। এ ছাড়া নতুন কোনো মামলার তদন্ত শেষ হলে সেগুলোর বিচারিক কার্যক্রমও নতুন ট্রাইব্যুনালে শুরু হতে পারে।