দ্বিতীয় দফা ধর্মঘট শুরু করেছেন ব্রিটিশ এয়ারওয়েজের কেবিন ক্রুরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেতন কর্তনের প্রতিবাদে দ্বিতীয়বারের মতো ব্রিটিশ এয়ারওয়েজের কেবিন ক্রুরা ধর্মঘট শুরু করেছেন। আজ শনিবার ব্রিটিশ এয়ারওয়েজের কেবিন ক্রুরা এই ধর্মঘটের ডাক দেন।ব্রিটিশ এয়ারওয়েজের ওয়েবসাইটের দেওয়া এক তথ্যে জানা যায়, এই ধর্মঘটের কারণে আজ হিথ্রো বিমানবন্দর অভিমুখী ৯৩টি ফ্লাইট এবং ছেড়ে আসা ৩৮টি ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে।তবে, ধর্মঘটের ফলে গ্যাটউইক বিমানবন্দর এবং লন্ডন সিটি বিমানবন্দরে ফ্লাইট আসা-যাওয়ায় তেমন কোনো প্রভাব পড়েনি।ব্রিটিশ এয়ারওয়েজ জানিয়েছে, তারা এই ধর্মঘটের সময় ভ্রমণকারী যাত্রীদের মধ্যে ৭৫ শতাংশ যাত্রীদের পরিবহনের পরিকল্পনা হাতে নিয়েছে। বাকিরা হয় তাদের যাত্রা বাতিল করেছে অথবা ব্রিটিশ এয়ারওয়েজের বদলে অন্য কোনো এয়ারলাইন্সের টিকিট বুকিং দিয়েছে। এই বিকল্প ফ্লাইট আগামী মঙ্গলবার পর্যন্ত চলবে।