দ্বিতীয় দিনে তিনটি জয় বাংলাদেশের
ফুটবল মাঠে নেপালের বিপক্ষে ৩-০ গোলে জয়। হকি মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে জয়টা ৩-১ গোলে। দক্ষিণ এশীয় গেমসের মাঠের লড়াইয়ের দ্বিতীয় দিনটা ভালোই কাটল বাংলাদেশের। সূচনাটা ভালো হওয়ায় সোনা পুনরুদ্ধারের অভিযানে আশাবাদী হতে পারছে বাংলাদেশ দল। বাংলাদেশের গোল তিনটি করেন, মামুনুল, মিশু ও মিঠুন। বাংলাদেশের পরের ম্যাচ আগামীকাল ভুটানের বিপক্ষে।হকিতে বাংলাদেশের কাছে শ্রীলঙ্কা বড় একটা চ্যালেঞ্জ। গতবার এই দলটির কাছে হেরেই ব্রোঞ্জ হাতছাড়া হয়েছে। এই জয় অন্তত ব্রোঞ্জটা ফিরে পাওয়ার আশা জাগাচ্ছে বাংলাদেশকে।ব্যাডমিন্টনে দলগত দুই বিভাগেই সেমিফাইনালে গিয়েছে বাংলাদেশ দল। আসল পরীক্ষাটা দিতে হবে সেমিফাইনালেই। স্কোয়াশে কোয়ার্টার ফাইনালে জিতে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ, দৌড়টা থেমে গেছে সেখানেই। গেমসের প্রথম সোনা নিষ্পত্তি হয়েছে কাল সাইক্লিংয়ে। খুলনায় মেয়েদের ৩০ কিলোমিটার রোড টিম ট্রায়ালে সোনা জিতেছে ভারত। চার দলের মধ্যে চতুর্থ হয়েছে বাংলাদেশ। অবশ্য এই ইভেন্টে সোনা বা রুপা জেতার প্রত্যাশা ছিল না বাংলাদেশের। বাংলাদেশ চেয়েছিল ব্রোঞ্জ জিততে। সেটিও জিততে না পারায় সাইক্লিংয়ে প্রত্যাশিত একটি সোনা আসবে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়ে গেল।