দ্বিতীয় প্রাইমারি গণিত ক্যাম্পের সমাপনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন নতুন খুদে গণিতবিদের অংশগ্রহণের মধ্য দিয়ে শেষ হলো দ্বিতীয় প্রাইমারি গণিত ক্যাম্প। ক্যাম্পে আসা আগামী দিনের গণিতবিদদের গণিতের প্রতি তীব্র ভালোবাসা দেখে অবাক লাগে। ক্যাম্পে শিক্ষার্থীরা সারা দিন ব্যস্ত ছিল গণিত চর্চায়। দ্বিতীয়বারের মতো দেশের শীর্ষস্থানীয় ব্যাংক ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড-এর পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি আয়োজন করে এই গণিত ক্যাম্পটি। চার দিনের এই ক্যাম্প ঢাকার আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, ৪৯ নিউ ইস্কাটনে অনুষ্ঠিত হয়। নবম বাংলাদেশ গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণকারীদের মধ্য থেকে প্রাইমারি পর্যায়ের বাছাইকৃত ২৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে এই গণিত ক্যাম্পে।দ্বিতীয় প্রাইমারি গণিত ক্যাম্পে জ্যামিতি ও বীজগণিতের পাশাপাশি নাম্বার থিওরি ও কম্বিনেটরিক্সের ওপর ধারণা প্রদান করা হয়। গণিত ক্যাম্পের পরিকল্পনা ও প্রশিক্ষণের দায়িত্ব পালন করেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির একাডেমিক কাউন্সিলর তামিম শাহরিয়ার। ক্যাম্পের শুরুতে ২৪ মার্চ বিকেল পাঁচটা দেশের বিভিন্ন অঞ্চল থেকে শিক্ষার্থীরা ভেন্যুতে এসে পৌঁছায়। রিপোর্টিং পর্ব ও দিকনির্দেশনা প্রদানের মধ্য দিয়ে ক্যাম্পের মূল আয়োজন শুরু হয়।গণিত ক্যাম্পে খুদে গণিতবিদদের উর‌্যাসাহ দিতে সমাপনী দিনে হাজির হয়েছিলেন বিশিষ্ট গণিতবিদ অধ্যাপক লুর‌্যাফুজ্জামান, অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, অধ্যাপক আনোয়ার হোসেন, অধ্যাপক ফারসীম মান্নান মোহাম্মদী ও বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির একাডেমিক কাউন্সিলর মামুন অর রশীদ। দ্বিতীয় প্রাইমারি গণিত ক্যাম্পের পরিচালনায় ছিলেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান। মা-বাবাকে ছেড়ে প্রাইমারি পর্যায়ের শিক্ষার্থীদের প্রথম দিকে একটু মন খারাপ হলেও দ্বিতীয় দিন থেকে ছিল সবাই মহাব্যস্ত। প্রাইমারি পর্যায়ের সাধারণ অঙ্ক করে অভ্যস্ত শিক্ষার্থীদের উঁচু ক্লাসের অঙ্ক করতে চেষ্টার অন্ত ছিল না। সারা দিন বিশাল বিশাল অঙ্ক করে, পরীক্ষা দিয়ে বিকেলে সিনেমা দেখে সবাই ছিল হাস্যোজ্জ্বল ও প্রাণবন্ত। কখনো সবাই মেতে উঠেছিল আইসক্রিম নিয়ে কখনো আবার বড় হয়ে কে কী হবে সেই বিতর্কে। ক্লাসের ফাঁকে সুযোগ হলে আবার সবাই মেতে উঠত রিয়া-পিয়ার গানে।ক্যাম্প শুরুর দিন সন্ধ্যায় গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসানের পরিচালনায় পরিচয় পর্বে শিক্ষার্থীরা জানায় তাদের লক্ষের কথা, আগামী দিনের স্বপ্নের কথা। কিশোরগঞ্জ থেকে আসা শিক্ষক বাবার যময সন্তান ইসরাত জাহান রিয়া ও ইফরাত জাহান পিয়া বড় হয়ে চিকির‌্যাসক হওয়ার স্বপ্ন দেখে। পরে দুই বোন মিলে গেয়ে শোনায়, ‘পড়ব, লিখব, শিখব, অর্জন করব যে জ্ঞান, তা ব্যয় করব মানুষের কল্যাণে।’ রংপুরের সুপ্রভা হক গণিত শিখে ফ্যাশন ডিজাইনার হতে চাইলেও তাহমিদ আনজুম খান অটোমোবাইল ইঞ্জিনিয়ার হতে চায়। ক্যাম্পে আইনস্টাইন উপাধি পাওয়া সৌম্যদীপ সানাল বড় হয়ে পদার্থবিজ্ঞানী হওয়ার স্বপ্ন দেখে। ঢাকার ছেলে ফারদিম মুনীর রুবাই বড় হয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ার হবে বলে আশা রাখে। রাতে একা ঘুমাতে ভয় পায় আর বন্ধুত্বের খাতিরেই ক্যাম্পের রুমমেট মুসফিক, সোহম, মুনাসবি ও তাওসিফ তো এক খাটে ঘুমাত!২০১৫-১৬ সালের আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশ দল নির্বাচন এবং প্রাইমারি শ্রেণীর শিক্ষার্থীদের গণিতের মান বাড়াতেই এই ক্যাম্পর আয়োজন করা হয়। ক্যাম্পে নবীন শিক্ষার্থীরা সারা দিন রুটিন অনুসারে ক্লাস, হোমওয়ার্ক, গ্রুপ স্টাডি, পরীক্ষা দিয়ে কাটিয়েছে সকাল থেকে গভীর রাত পর্যন্ত। আর নিজেদের প্রস্তুত করছে সামনের বাংলাদেশকে এগিয়ে নেওয়ার, বদলে দেওয়ার জন্য। সবার ভালোর জন্য বেঁচে থাক নবীন শিক্ষার্থীদের এই প্রত্যয়, প্রত্যাশা। ক্যাম্পটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন গণিত অলিম্পিয়াডের সমন্বয়কারী বায়েজিদ ভূইয়া জুয়েল, আইয়ুব সরকার, রকিবুল রকি, জয়দীপ সুমন, রতন, লাকী, চামেলি, রিংকি ও রাকিব।রকিবুল রকি