দ্বিতীয় বুড়িগঙ্গা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্বিতীয় বুড়িগঙ্গা সেতুতে আগামী অর্থবছর থেকে টোল আদায় বন্ধের দাবিতে আজ মঙ্গলবার সকাল থেকে বিক্ষোভ শুরু করেছে ‘দ্বিতীয় বুড়িগঙ্গা সেতু টোলমুক্ত সংগ্রাম পরিষদ’। এই পরিষদের ব্যানারে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মী ও সিএনজিচালিত অটোরিকশা চালকেরা সেতুর দক্ষিণ প্রান্তে কেরানীগঞ্জের কদমতলীতে সমবেত হয়ে বিক্ষোভ করছেন। ফলে ঢাকার সঙ্গে মুন্সিগঞ্জ, নবাবগঞ্জ, দোহার ও ফরিদপুরের যান চলাচল বন্ধ রয়েছে এবং দুর্ভোগে পড়েছে হাজার হাজার যাত্রী। পরিষদের আহ্বায়ক ও আগানগর ইউনিয়ন পরিষদ আওয়ামী লীগের সভাপতি আসরারুল হাসান আসু জানান, ‘দ্বিতীয় বুড়িগঙ্গা সেতুতে টোল বাড়ানো হয়েছে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি।’ একই সঙ্গে তিনি আগামী অর্থবছর থেকে এই সেতুতে টোল আদায় একেবারে বন্ধের জন্য সরকারের প্রতি দাবি জানান।