দ্বিতীয় মধুচন্দ্রিমা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিগ বসের পঞ্চম কিস্তিতে বাজিমাত করলেন জুহি পারমার। ব্যাগে পুরলেন এক কোটি রুপি। তাই সবাই এখন জানতে আগ্রহী, জুহি এই রুপি দিয়ে কী কী করবেন? ভারতের ছোটপর্দার এই অভিনয়শিল্পী জানালেন, বিগ বসের বেশির ভাগ রুপিই তিনি রেখে দিচ্ছেন সন্তানদের জন্য। আর ভবিষ্যৎ পরিকল্পনা বলতে ঠিক করেছেন কেবল কাজ আর কাজ। আর অভিনয়শিল্পী স্বামী শচিন শ্রফের জন্য কী করছেন? প্রশ্নের জবাবে জুহি, ‘দ্বিতীয় মধুচন্দ্রিমায় যাচ্ছি আমরা। অচিরেই সাহারা টিভিতে নতুন একটা কাজ শুরু করছে শচিন। তার মানে সেও খুব ব্যস্ত হয়ে পড়বে। তবে আমি সাফ সাফ জানিয়ে দিয়েছি, এবার চাই অবকাশ।’ টিএনএন।