দ্য গুড দ্য ব্যাড অ্যান্ড দি আগলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সার্জিও লিওনের সেই বিখ্যাত সিনেমাটির কথা মনে আছে, যাতে অভিনয় করেছিলেন ক্লিন্ট ইস্টউড, এলি ওয়ালেক ও লি ফন ক্লিফ। ১৯৬৬ সালে মুক্তি পাওয়া দ্য গুড, দ্য ব্যাড অ্যান্ড দি আগলি সর্বকালের অন্যতম জনপ্রিয় সিনেমা। এই সিনেমার নামটি বিভিন্ন ক্ষেত্রে তুলনা করতে ব্যবহূত হচ্ছে হরহামেশাই। এবারের বিশ্বকাপ ক্রিকেট নিয়ে একটি বিদেশি ওয়েবসাইট করেছে একই কাজ। বিশ্বকাপের কিছু ভালো, কিছু মন্দ ও কিছু কুৎসিত ঘটনা নিয়েই এই প্রতিবেদনদ্য গুডস্ট্রাউসের ইনিংসম্যাচটি ইংল্যান্ড যদিও জেতেনি, তবু ভারতের বিপক্ষে ইংলিশ অধিনায়কের ১৪৫ বলের ১৫৮ রানের ইনিংসটি মর্যাদা পাবে সর্বকালের অন্যতম সেরা ওয়ানডে ইনিংসের। জহির খানের অসাধারণ এক ইয়র্কারে এলবিডব্লু হওয়ার আগ পর্যন্ত স্ট্রাউস কোনো সুযোগই দেননি ভারতীয় বোলারদের।আইরিশ উত্থানমাত্রই দ্বিতীয় বিশ্বকাপ খেলতে আসা আয়ারল্যান্ড দুবার ৩০০ রান তাড়া করে জিতেছে এবার। কেভিন ও’ব্রায়েনের ৫০ বলে করা সেঞ্চুরিতে প্রতিবেশী ইংল্যান্ডের ৩২৭ রান টপকে জিতে যায় আয়ারল্যান্ড। কোয়ার্টারে যেতে না পারলেও তারা প্রমাণ করেছে ফ্লুক ছিল না তাদের গতবারের ফলাফল।ভারতের যুবরাজবিশ্বকাপের আগে সবখানেই সমালোচিত হচ্ছিলেন। অনেকেই তাঁর শেষ দেখে ফেলেছিল। আর এখন বিশ্বকাপের এই পর্যায়ে এসে সেই যুবরাজই ভারতের সেরা খেলোয়াড়। তিনটি ম্যাচ প্রায় একাই জিতিয়ে পেয়েছেন তিন-তিনটি ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার।দ্য ব্যাডইনজুরির মিছিলবিশ্বকাপ শুরুর আগ থেকেই একের পর এক খেলোয়াড় ইনজুরিতে পড়ে দেশে ফিরে যাচ্ছেন। ডজন খানেক খেলোয়াড়ের বিশ্বকাপ শেষ হয়ে গেছে এরই মধ্যে। লাইনে আছেন আরও বেশ কয়েকজন।কামরানের পিচ্ছিল হাতনিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে নিতে পারেননি বেশ কয়েকটি সহজ ক্যাচ। পাকিস্তানের উইকেটকিপারকে তুলনা করা হচ্ছে প্রয়াত মাইকেল জ্যাকসনের সঙ্গে। জ্যাকসন ও আকমল দুজনই নাকি গ্লাভস পরেন কোনো কারণ ছাড়াই! ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগও তাড়িয়ে বেড়াচ্ছে তাঁকে। যখনই কোনো ক্যাচ পড়ে, সবার মনে প্রশ্ন জাগে, ‘টাকা খেয়েছে নাকি?’দ্য আগলিইউডিআরএস ধাঁধাএকই যাত্রায় দুই রকম ফল। ইয়ান বেল নটআউট, অ্যালেক্স কুসাক আউট। ২.৫ মিটারের এলবিডব্লু আইনের সুফল পেলেন বেল, আর আয়ারল্যান্ডের কুসাক পেলেন যন্ত্রণা। ইউডিআরএস সিস্টেমের গোলকধাঁধায় হাবুডুবু খাচ্ছেন সব অধিনায়ক। খেলোয়াড়েরাও সোচ্চার হচ্ছেন এর বিপক্ষে।টিকিট-কেলেঙ্কারিফাইনালে সাধারণ দর্শকের জন্য মাত্র চার হাজার টিকিট! টিকিট পেতে মরিয়া দর্শকদের চাপে ভেঙে পড়ল টিকিট বিক্রয়কারী প্রতিষ্ঠানের ওয়েবসাইট। বেঙ্গালুরুতে পুলিশের বেধড়ক লাঠিপেটার শিকার হলেন কয়েক শ টিকিটপ্রত্যাশী। টিকিট নিয়ে প্রায় সবখানেই চলল এই নাটক।পাথর নিক্ষেপবাংলাদেশের ৫৮ রানে অলআউট হওয়ার লজ্জাকে আরও বাড়িয়ে দেয় ওয়েস্ট ইন্ডিজ দলের বাসে কিছু অবিবেচক সমর্থকের ঢিল ছুড়ে মারা। টুইটারে তাৎক্ষণিক বিরূপ প্রতিক্রিয়া জানান ক্রিস গেইল। ঢিল পড়ে বাংলাদেশ দলের বাসেও। অধিনায়কের বাড়ির জানালার কাচ ভাঙা হয় মাগুরায়। ওয়েবসাইট।