দ্য মিস জেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারী কয়েদিদের অংশগ্রহণে সম্প্রতি ব্রাজিলের পারনামবুকো প্রদেশে অনুষ্ঠিত হলো সুন্দরী প্রতিযোগিতা। স্থানীয় সামরিক পুলিশ সদর দপ্তরে আয়োজিত ‘দ্য মিস জেল’ শীর্ষক প্রতিযোগিতায় ১২ জন অংশগ্রহণকারীর সবাই বিভিন্ন মেয়াদে জেল খাটছেন। হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া তরুণী রেবেকা রাইসেন স্যুলেন গুডেসিন (১৯) ছিনিয়ে নেন ‘দ্য মিস জেল’-এর মুকুট। ফল ঘোষণার পর রেবেকা জানান, তিনি খুবই খুশি। কিন্তু দুঃখের বিষয়, সুন্দর পোশাক খুলে আবার তাঁকে কয়েদির পোশাক পরতে হবে। আয়োজকেরা জানিয়েছেন, রেবেকা যাতে জেলে বসে প্রসাধনসামগ্রী কিনতে পারেন, সে জন্য কারা ব্যাংকের অ্যাকাউন্টে পুরস্কার বাবদ তাঁর ৪০০ পাউন্ড জমা হয়ে গেছে। অরেঞ্জ অনলাইন