দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে অর্থনীতি রসাতলে যাচ্ছে: মির্জা ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার কারণে দেশের অর্থনীতি রসাতলে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে মির্জা ফখরুল এ মন্তব্য করেন। তাঁর দাবি, জনস্বার্থে এই সরকার কোনো কাজই করতে পারেনি।মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ ভালো নেই। জিনিসপত্রের দাম কারণ ছাড়াই বেড়ে চলছে। সরকারের সেদিকে নজর নেই। সরকার ব্যস্ত আছে বিরোধী দলের ওপর দমন-নিপীড়ন চালাতে। তিনি বলেন, বর্তমান সরকার মানবাধিকারকে গুরুত্ব দিচ্ছে না। ক্ষমতাকে ব্যবহার করে একের পর এক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটিয়ে যাচ্ছে।মানববন্ধনে সম্মিলিত পেশাজীবী পরিষদের সভাপতি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দীন, সাংবাদিক রহুল আমীন গাজী প্রমুখ বক্তব্য দেন।