দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা সহজ নয়: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা খুব সহজ নয়। তবে তিন বা চারটি পণ্য যাতে ক্রয়-ক্ষমতার মধ্যে রাখা যায়, সরকার সে চেষ্টা করছে।’ আজ বুধবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সেমিনারে তিনি এ কথা বলেন।আজ একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সংবাদে অর্থমন্ত্রীর এ বক্তব্য প্রচার করা হয়। এতে অর্থমন্ত্রী বলেন, সরকার চাল, আটা, তেল ও চিনির মূল্য জনগণের ক্রয়সীমার মধ্যে রাখার চেষ্টা করছে। এর অংশ হিসেবে খোলা বাজারে চাল বিক্রি শুরু হয়েছে। সাধারণ ক্রেতাদের কাছেও এর চাহিদা দিন দিন বাড়ছে।