দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ডিবির নজরদারি শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসন্ন রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে পাইকারি বাজারগুলোতে নজরদারি শুরু করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে জড়িত সিন্ডিকেটের একটি তালিকা তৈরি করেছে। এই সিন্ডিকেট অতীতেও কৃত্রিমভাবে দ্রব্যমূল্য বাড়িয়েছে। এ ছাড়া চাঁদাবাজদেরও তালিকা তৈরি করা হচ্ছে।ডিবির ডেপুটি কমিশনার মনিরুল ইসলাম বলেন, রমজান মাসে দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ীরা সিন্ডিকেট করে যাতে দ্রব্যমূল্য বাড়াতে না পারেন, সে জন্যই তাঁরা এ ধরনের নজরদারি চালিয়ে যাবেন। ইউএনবি।