দ্রুত এসব মামলার নিষ্পত্তি ঘটাতে হবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, নিরাপদ সড়ক চাইদীর্ঘ ১৭ বছরে এমন রায় হয়নি। সড়ক দুর্ঘটনার মামলাগুলো শেষ পর্যন্ত আশানুরূপ রায় পায় না। এটি পেয়েছে। তবে দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছে ফারজানার মাকে, যা কাম্য নয়। এতে তাদের মনোবল ভেঙে যায়। হতাশ হয়ে পড়ে। দ্রুত এসব মামলার নিষ্পত্তি ঘটাতে হবে। আসামিকে কোনো অবস্থাতেই জামিন দেওয়া যাবে না। এমন আইন সরকারকে করতে হবে। এ মামলার রায়ের জন্য সংশ্লিষ্ট থানা ও বিচারককে ধন্যবাদ জানাতে চাই। সড়ক দুর্ঘটনার শাস্তি নিয়ে ১৯৮২ সালের আইনের ৩০৪ ধারায় বলা হয়েছিল, আসামিকে অজামিনযোগ্য ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হবে। এই আইন আবার করা উচিত। এ ক্ষেত্রে সবার আন্তরিক সহযোগিতা করা উচিত।