দ্রুত বিচার আইনের মেয়াদ বাড়ানোর প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্রুত বিচার আইনের মেয়াদ আরও দুই বছর বাড়ানোর প্রস্তাব মন্ত্রিসভা অনুমোদন করেছে। আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। পরে প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা জানান। আবুল কালাম আজাদ বলেন, এ বছরের ৯ এপ্রিল দ্রুত বিচার আইনের মেয়াদ শেষ হচ্ছে। কিন্তু সংসদের চলতি অধিবেশনে আইনটির মেয়াদ বাড়ানোর বিল উত্থাপন সম্ভব হচ্ছে না। পরে এ বিষয়ে অধ্যাদেশ জারি করা হবে।প্রসঙ্গত, দ্রুত বিচার আইন ২০০২ সালে চালু করা হয়। এরপর দুই দফায় এর মেয়াদ দুই বছর করে বাড়ানো হয়।