প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, বিএনপি মানবতাবিরোধী অপরাধের বিচারপ্রক্রিয়াটি সমর্থন করে। তবে বিচারকাজ দ্রুত শুরু করে নিরপরাধ ব্যক্তিদের মুক্তি দিতে হবে। লন্ডনে গতকাল বুধবার অল পার্টি পার্লামেন্টারি হিউম্যান রাইটস গ্রুপের ভাইস চেয়ারম্যান লর্ড এভেবারির সঙ্গে এক বৈঠকে খালেদা জিয়া এসব কথা বলেন। বেসরকারি একটি টিভি চ্যানেলে প্রচারিত প্রতিবেদনে জানা যায়, খালেদা জিয়া ওই বৈঠকে অভিযোগ করে বলেন, বাংলাদেশে বর্তমান সরকার বিচারপতিদের দলীয়করণ করেছে।