দ্রুত যুদ্ধাপরাধীদের বিচার শুরুর তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে এক সমাবেশে দ্রুত যুদ্ধাপরাধীদের বিচার শুরুর তাগিদ দেওয়া হয়েছে। ’৭২-এর সংবিধান পুনঃপ্রবর্তন, ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ও পার্বত্য চট্টগ্রামে হত্যাকাণ্ডের দোসরদের বিচারও দাবি করা হয়েছে সমাবেশে।আজ শনিবার বিকেলে রাজধানীর মুক্তাঙ্গনে এই সমাবেশের আয়োজন করে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদবিরোধী মঞ্চ। সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। তবে তিনি আসেননি। পরে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ সমাবেশে যোগ দেন।হানিফ বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচারের কাজে আমরা হাত দিয়েছি। এই বিচার করতে পারলে দেশ থেকে চিরকালের জন্য সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের রাজনীতি নিষিদ্ধ হয়ে যাবে।’ তিনি বলেন, স্বাধীনতার পরও যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু জিয়াউর রহমান দালাল আইন বাতিল করে তাঁদের ছেড়ে দিয়েছিল। তিনিই গোলাম আযমকে রাজনীতিতে ফিরিয়ে এনেছিলেন, মতিউর রহমান নিজামীদের রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন।ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য সাংসদ ফজলে হোসেন বাদশাহ বলেন, জামায়াত-বিএনপি সরকারের মদদে দেশে জঙ্গিবাদের প্রসার ঘটেছিল। তারা ক্ষমতা থেকে চলে গেলেও এখনো ষড়যন্ত্র করে চলেছে।গণফোরামের সভাপতিমণ্ডলীর সদস্য পঙ্কজ ভট্টাচার্য বলেন, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা আর স্বাধীনতা একসঙ্গে চলতে পারে না, তেমনি মুক্তিযোদ্ধা আর স্বাধীনতাবিরোধীরাও একসঙ্গে থাকতে পারে না। সুতরাং যুদ্ধাপরাধীদের এখনই বিচার করতে হবে। একই সঙ্গে প্রশাসন ও সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে জঙ্গিবাদের দোসরদের অপসারণ করতে হবে।স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফের সাম্প্রতিক একটি উক্তির উল্লেখ করে তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারি বলেন, ‘যুদ্ধাপরাধীদের প্রতীকী বিচার আমরা মেনে নেব না। নিজামী, মুজাহিদ, সাকা চৌধুরীর মতো দেশের সব জেলা ও উপজেলায় চিহ্নিত প্রত্যেক যুদ্ধাপরাধীর বিচার করতে হবে।’সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদবিরোধী মঞ্চের সমন্বয়ক অজয় রায় সবাইকে ধন্যবাদ দিয়ে সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন। এরপর একটি মিছিল বের করা হয়।