দ্রুতই পিলখানা হত্যাকাণ্ডের বিচার শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত শেষের পথে। খুব দ্রুতই এই মামলার চার্জশিট দিয়ে বিচারকাজ শুরু করা হবে। তিনি আজ পিলখানার বিডিআর সদর দপ্তরের কেন্দ্রীয় মসজিদে গত বছরের ২৫ ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ডে নিহত সেনা কর্মকর্তাদের স্মরণে আয়োজিত মিলাদ ও দোয়া অনুষ্ঠান শেষে এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, নিহত সেনা কর্মকর্তাদের পরিবারদের প্রতিশ্রুত সহায়তা দেওয়া হবে।বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মইনুল ইসলাম বলেন, এরই মধ্যেই নিহত সেনা কর্মকর্তাদের পরিবারদের আবাসন ও চাকরির সুবিধা দেওয়া হয়েছে।মিলাদ মাহফিলে স্বরাষ্ট্রসচিব ও বিডিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।