দ্রুততম সময়ের মধ্যে একাত্তরের ঘাতকদের বিচার করা হবে : আইন প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, দেশের ১৫ কোটি মানুষ একাত্তরের ঘাতকদের বিচার চায়। সরকার জনগণের এই দাবির প্রতি শ্রদ্ধাশীল। দ্রুততম সময়ের মধ্যে একাত্তরের ঘাতকদের বিচারের ব্যবস্থা করে দেশকে পাপমুক্ত করা হবে।আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে সম্মিলিত ইসলামী জোট আয়োজিত ‘ইসলামের দৃষ্টিতে হত্যাকারীর বিচার’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে আইন প্রতিমন্ত্রী এ কথা বলেন।সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন সম্মিলিত ইসলামী জোটের সভাপতি মাওলানা জিয়াউল হাসান। তিনি পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত উদ্ধৃত করে বলেন, ‘১৯৭১ ও ১৯৭৫-এর খুনিদের পবিত্র কোরআনের দৃষ্টিতে মৃত্যুদণ্ডই একমাত্র প্রাপ্য শাস্তি। তাই ৭১-এর খুনি নিজামী, মুজাহিদ, সাঈদী, কাদের মোল্লা, কামারুজ্জামান, সালাহউদ্দিন কাদের চৌধুরী গংয়ের যুদ্ধাপরাধের বিচারকাজ দ্রুত শেষ করে অবিলম্বে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে।’ আইন প্রতিমন্ত্রী বলেন, ৭১ ও ৭৫-এর ঘাতক এবং জঙ্গিগোষ্ঠী একই সূত্রে গাঁথা। এই অপশক্তিকে রক্ষায় ইনডেমনিটি আইন করা হয়েছিল। এর ফলে শুধু বেআইনি কর্মকাণ্ডকেই নয়, অনৈসলামিক কর্মকাণ্ডকেও উত্সাহিত করা হয়েছিল। বঙ্গবন্ধুকে হত্যার পর তাঁকে ৫৭০ সাবান দিয়ে শরিয়ত মোতাবেক গোসল করানো সম্ভব হলেও যিনি এই ঘাতকদের রক্ষা ও পৃষ্ঠপোষকতা করেছিলেন, তাঁর লাশ কেউ দেখেনি।