ধনী কুকুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রে একটি কুকুর এক কোটি ২০ লাখ ডলার রেখে মারা গেছে। ‘ট্রাবল’ নামের ওই কুকুরটির মালিক ছিলেন মার্কিন হোটেল ব্যবসায়ী লিওনা হেমসলি। ২০০৭ সালে মারা যাওয়ার আগে হেমসলি তাঁর প্রিয় ট্রাবলের লালন-পালনের খরচ বাবদ ওই অর্থ উইল করে রেখে যান। হেমসলি চেরিটেবল ট্রাস্টের একজন মুখপাত্র গত বৃহস্পতিবার বলেন, গত ডিসেম্বরে ট্রাবল ১২ বছর বয়সে মারা যায়। তবে এখন তাঁরা তার মৃত্যুর খবর প্রকাশ করলেন। তিনি বলেন, ট্রাবলের রেখে যাওয়া অর্থ সমাজসেবামূলক কাজে ব্যয়ের জন্য হেমসলি চ্যারিটেবল ট্রাস্টের তহবিলে জমা হয়েছে। রয়টার্স