ধনী রাজনীতিবিদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের ধনী রাজনীতিবিদদের মধ্যে সবার ওপরে ঠাঁই পেতে যাচ্ছেন সাবেক সাংসদ ও সদ্য গঠিত ওয়াইএসআর কংগ্রেস পার্টির প্রেসিডেন্ট ওয়াই এস জগমোহন রেড্ডি। তাঁর সম্পদের পরিমাণ ৩৬৫ কোটি রুপি। লোকসভার একটি আসনে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্রের সঙ্গে তিনি সম্পদের হিসাব দিয়েছেন। যদিও এক বছর আগে তাঁর সম্পদের পরিমাণ ছিল ৭৭ কোটি রুপি। জগমোহন অন্ধ ্রপ্রদেশ রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ওয়াই এস রাজশেখর রেড্ডির ছেলে। টাইমস অব ইন্ডিয়া।