ধন্য ধানুশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধানুশের ‘কোলাভেরি ডি’ গানটি যখন অনলাইনে প্রকাশিত হয়, সঙ্গে তা লাখো দর্শক-শ্রোতার মন জয় করে নেয়। একই ধাঁচের দ্বিতীয় গান ‘শচিন অ্যান্থম’ও একই সাফল্য বয়ে এনেছে। গানটি অনলাইনে ছাড়ার ২৪ ঘণ্টার মধ্যে চার লাখ ৩০ হাজার দর্শক তা দেখেছে। চার দিনে এই সংখ্যা ২০ লাখে পৌঁছায়। অথচ গানটিতে নতুনত্ব বলতে কিছু নেই। বরং তা যেন ‘কোলাভেরি ডি’র যমজ। তবে কি ভারতীয় ধাঁচের ইংরেজির এই রূপটি দর্শক-শ্রোতার খুব মনে ধরেছে? এ ব্যাপারে জনপ্রিয় ব্যান্ড ইন্ডিয়ান ওশানের প্রধান গায়ক রাহুল রাম বলেন, ‘আমরা যেভাবে কথা বলি, সেভাবেই আজকাল ইংরেজি গান গাওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রেও তা হচ্ছে। বব মার্লে তাই করেছেন। এভাবে “কোলাভেরি ডি” ও “শচিন অ্যান্থম” প্রমাণ করেছে যে ভারতীয় ইংরেজি গানও জনপ্রিয় হতে পারে।’ টাইমস অব ইন্ডিয়া।