ধরমপাশা জনতা উচ্চবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের ধরমপাশা জনতা উচ্চবিদ্যালয়ের খেলার মাঠে ২৮ মার্চ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ উপলক্ষে এক সভা হয়। বিদ্যালয়ের ব্যবস্থাপনা পর্ষদের সভাপতি মো. ফখরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বাবুল মিঞা। অন্যদের মধ্যে বক্তব্য দেন মো. শাহআলম খান, আবু সিদ্দিক আহমেদ, মো. লিয়াকত আলী প্রমুখ।