ধরমপাশায় জিপিএ-৫ পেয়েছে ১৫ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশায় চলতি বছরে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় ১৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়, সংশ্লিষ্ট বিদ্যালয় ও মাদ্রাসা সূত্রে জানা গেছে, জিপিএ-৫ পাওয়ারা হলো বাদশাগঞ্জ পাবলিক হাইস্কুলের আহসানুল হক মারুফ, ধরমপাশা জনতা উচ্চবিদ্যালয়ের নাজিফা ফারজানা, মো. আলমগীর কবির, মো. আবদুল খালেক, আরিফুল ইসলাম, মধ্যনগর বিপি হাইস্কুল অ্যান্ড কলেজের মো. শেখ ফরিদ, টিংকু মিত্র, শেখ রাসেল, সহদেব সরকার, জনার্ধন বিশ্বাস, গাছতলা উচ্চবিদ্যালয়ের আওলাদ হোসেন, ধরমপাশা বালিকা উচ্চবিদ্যালয়ের টুম্পা রানী দত্ত, মহিষখলা দাখিল মাদ্রাসার কামরুল ইসলাম, জহিরুল ইসলাম, মহিষখলা উচ্চবিদ্যালয়ের মো. কাজল মিয়া জনসহ ১৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।