ধরমপাশায় ভ্যাকসিন সংকট!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা পশুসম্পদ কার্যালয়ে গত এক মাস ধরে বাদলা, ক্ষুরা ও তরকা রোগের প্রতিষেধক (ভ্যাকসিন) নেই। ফলে এখানকার কৃষকদের গবাদিপশু এসব রোগে আক্রান্ত হলেও চিকিৎসা পাচ্ছে না। বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের কার্তিকপুর গ্রামের দরিদ্র কৃষক মো. জামাল উদ্দিন বলেন, ‘গত সপ্তায় ক্ষুরা রোগের ওষুধ নেওয়ার লাইগ্যা চার ঘণ্টা পায়ে হাইট্টা হাসপাতালে আইছিলাম। ডাক্তার কইছুইন, ভ্যাকসিন শেষ অইয়া গেছে। পরে খালি আতে ফির্যা আইছি।’ উপজেলা পশুসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মনিরুজ্জামান ভ্যাকসিন সংকটের সত্যতা স্বীকার করে বলেন, চাহিদার তুলনায় ভ্যাকসিন বরাদ্দ কম থাকায় বর্তমানে গবাদিপশুর চিকিৎসা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে।