ধরমপাশায় শুভসূচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০১ সালে গ্রেডিং পদ্ধতি চালু হওয়ার পর থেকে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় এবারই প্রথম ধরমপাশা বালিকা উচ্চবিদ্যালয় থেকে একজন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে ওই বিদ্যালয়ের জিপিএ-৫ এর শুভসূচনা করেছে। তার নাম টুম্পা রানী দত্ত। সে বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিয়েছিল। তার মা লক্ষ্মী রানী সরকার ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক। বিদ্যালয়ের প্রধান শিক্ষক গুলশান আরা পারভীন প্রথম আলোকে বলেন, ‘এই প্রথমবার একজন শিক্ষার্থী এ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পাওয়ায় আমরা সবাই খুশি। এ প্রতিষ্ঠান থেকে ৫৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৩৭ জন। অন্যান্য বছরের তুলনায় এ বছর ফলাফল ভালো হয়েছে। শিক্ষক, অভিভাবক ও ব্যবস্থাপনা পর্ষদের সবার সমন্বিত প্রচেষ্টার কারণেই এ ফলাফল করা সম্ভব হয়েছে।