আগামী মার্চ মাসব্যাপী সারা দেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন কমিশনের (ইসি) এমন সিদ্ধান্তের খবর পেয়ে সুনামগঞ্জের ধরমপাশায় বর্তমানে বইছে নির্বাচনী হাওয়া।আসন্ন এ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ১০টি ইউনিয়নের ৮০ জন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জোরেশোরে নির্বাচনী গনসংযোগে নেমে পড়েছেন। হাট-বাজার, চা স্টল, মুদি দোকান থেকে শুরু করে সর্বত্রই নির্বাচনী আলোচনায় সরগরম হয়ে উঠেছে। প্রার্থীরাও গ্রামে গ্রামে গিয়ে নানা সামজিক আচার-অনুষ্ঠানে উপস্থিত হয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করছেন। কেউ কেউ আবার এলাকার উন্নয়নে প্রতিশ্রুতিও দিচ্ছেন। কেউ বা আবার আঞ্চলিকতাকে কাজে লাগানোর চেষ্টা করে ভোটারদের সহানুভূতি পেতে বিভিন্ন কৌশল অবলম্বন করেছেন।এলাকায় নতুন মুখের প্রার্থীরা নিজেদের পরিচিতি তুলে ধরতে এক বছর ধরে ঈদ, পূজা, নববর্ষ উপলক্ষে পোস্টার ছাপিয়ে তা প্রচারকাজে ব্যবহার করেছেন। নির্বাচনী আলোচনা চলতে থাকায় গ্রাম-গঞ্জের চা স্টলগুলোতে আগের তুলনায় বিক্রয় দিগুণ বেড়ে গেছে।জানা গেছে, ২০০৩ সালের অনুষ্ঠিত এ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১০টি ইউনিয়নের মধ্যে পাঁচটি ইউনিয়নে আওয়ামী লীগ ও পাঁচটি ইউনিয়নে বিএনপির প্রার্থীরা জয় লাভ করে।আসছে নির্বাচনে যাঁরা সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে গনসংযোগে নেমে পড়েছেন তাঁরা হলেন, সেলবরষ ইউনিয়নে মো. বেনিয়ার হোসেন খান, মো. আলাউদ্দিন শাহ, সৈয়দ জুনেদুল হক, সাইদুর রহমান চৌধুরী, মো. নূর হোসেন, সামসুদ্দোজা আহমদ সাজা, আলী আমজাদ, সুলতান উদ্দিন তালুকদার, সামছুল আলম, এখলাছুর রহমান, সাইফুল ইসলাম সাক্কি, হাবিবুর রহমান ও মুশফিকুর রহমান মানিক।পাইকুরাটি ইউনিয়নে মো. রেহান উদ্দিন, নূরুল আমীন, শাকের হোসেন সাগর, আর্শাদ আলী, ফেরদৌসুর রহমান, ফিরোজ আহম্মেদ, দুলাল মিয়া, ইকবাল হোসেন, আলী আকবর, মতিন্দ্র চন্দ্র তালুকদার, জুলহাস মিয়া, আল্লাদ মিয়া ও মতিউর রহমান।ধরমপাশা সদর ইউনিয়নে মো. লিয়াকত আলী, ফখরুল ইসলাম চৌধুরী, এস এ বিলকিছ, খন্দকার আবুল কালাম, রফিকুল হক, নূরুল ইসলাম, সিদ্দিকুর রহমান, আফিল উদ্দিন, সেলিম আহমেদ ও আলী আকবর।মধ্যনগর ইউনিয়নে মো. ফজলু মিয়া, আবদুল লতিফ তালুকদার, আবুল বাশার, আব্দুস শহিদ, আক্তারুজ্জামান ও নিরঞ্জন তালুকদার।চামরদানী ইউনিয়নে জাকিরুল আজাদ মান্না, খসরুজ্জামান বাবলু, আবদুল বারেক খন্দকার, শামীম রেজা, সাজাহান আলী, আব্দুর রব ও আলমগীর কবির।জয়শ্রী ইউনিয়নে মো. আবদুল আউয়াল, ইকবাল হোসেন, আব্দুর রশিদ আজাদ, কুতুব উদ্দিন, তোফাজল হোসেন, আক্কাস আলী, মহসিন মিয়া, আনোয়ার হোসেন ও মোশারফ হোসেন।সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নে মো. আব্দুর রহিম, মনীন্দ্র চন্দ্র তালুকদার, মোকারম হোসেন, আলী হোসেন, মজিবুর রহমান ও সৈয়দ হোসেন।সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নে মো. শাহ জামাল, আবদুল মান্নান খান, নূরুল ইসলাম, মোকারম হোসেন, হুমায়ন রেজা ও আবদুল মোছাবির।বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নে আবদুল খালেক, জামাল আহমেদ, আজগর আলী, আব্দুস ছাত্তার, বিল্লাল হোসেন, বাচ্চু মিয়া ও পলাশ মিয়া।বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নে মো. সাইদুর রহমান, আক্রম আলী, আবদুল আজিজ ও রাসেল আহমেদ।সম্ভাব্য এসব প্রার্থী ইতিমধ্যে এলাকার নানা উন্নয়নমূলক কাজে শরিক হয়ে নিজেদের যোগ্য প্রার্থী হিসেবে তুলে ধরার মধ্য দিয়ে ব্যস্ততম সময় পার করছেন।নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন প্রার্থী জানান, নির্বাচনকে সামনে রেখে তারা নির্বাচনী কাজে সহযোগিতা পাওয়ার আশায় পছন্দের লোকজনদের ঈদ ও পূজা উপলক্ষে পাঞ্জাবি ও শাড়ি কিনে দিয়েছেন। আগামী উৎসবমুখর দিনগুলোতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল হাই তালুকদার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসন্ন ইউপি নির্বাচনে দলীয়ভাবে একক প্রার্থী দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। আমরাও সাংগঠনিকভাবে এর জন্য প্রস্তুতি নিচ্ছি। আশা করছি দলের ত্যাগী ও বঞ্চিত নেতাদের এ ক্ষেত্রে মূল্যায়ন করা হবে।অপর দিকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইশতিয়াক হোসেন চৌধুরী বলেন, আমরা এখন এটি নিয়ে ভাবছি না তা ছাড়া কেন্দ্র থেকেও এ ব্যাপারে কোনো নির্দেশনা পাইনি। দলের হাই কমান্ডে যে সিদ্ধান্ত হয় আমরা সে মোতাবেক কাজ করব।