ধর্মভিত্তিক দলের ব্যাপারে সিদ্ধান্ত নেবে ইসি: আইনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো রাজনীতি করতে পারবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (ইসি)।আজ শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘শিশুদের জন্য বিচারব্যবস্থা’ শীর্ষক জাতীয় পরামর্শক সভা শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।আইনমন্ত্রী বলেন, ’৭২-এর সংবিধানের মূল চারটি নীতি ফিরে আসায় ধর্মভিত্তিক দল রাজনীতি করতে পারবে না। সংবিধানের ৩৮ অনুচ্ছেদের কথা টেনে আইনমন্ত্রী বলেন, রাজনৈতিক দল বা সংঘ করার অধিকার সবারই আছে। কিন্তু ধর্মীয় নামযুক্ত কোনো দল সংবিধান অনুযায়ী রাজনীতি করতে পারবে না।