ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা হলে সারা দেশ অচল করে দেওয়া হবে: জামায়াত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করা হলে সারা দেশ অচল করে দেওয়ার হুমকি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবে আমির দেলাওয়ার হোসেন সাঈদী। আজ রোববার বিকেলে রাজধানীর মতিঝিলে মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা মিলনায়তনে জামায়াতের ইসলামী আয়োজিত ওলামা-মাসায়েখ সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ হুমকি দিয়েছেন।সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী। তিনি বলেন, আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে বাংলাদেশের রাজনীতি ও শিক্ষাব্যবস্থা থেকে ইসলাম মুছে ফেলার চক্রান্ত চলছে। পঞ্চম সংশোধনীর মামলা আদালতে বিচারাধীন অবস্থায় আইনমন্ত্রীর এ নিয়ে মন্তব্য করা অনুচিত।