ধর্মীয় গুরু সাঁই বাবা সমাহিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিন্দু আধ্যাত্মিক গুরু সত্য সাঁই বাবাকে আজ বুধবার দক্ষিণ ভারতের পুত্তাপারথি শহরে তাঁর আশ্রমে সমাধিস্থ করা হয়েছে।সাধারণত হিন্দুদের শব পোড়ানো হয়। কিন্তু ধর্মীয় গুরুদের ক্ষেত্রে অনেক সময় পোড়ানোর বদলে কবর দেওয়া হয়। সে কারণেই সাঁই বাবাকে কবরস্থ করা হয়েছে।জানা গেছে, সত্য সাঁই বাবাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় কবরস্থ করা হয়। কিছু নির্বাচিত ব্যক্তিত্ব, তাঁর পরিবারের সদস্য, রাজনীতিবিদ, উচ্চপদস্থ আমলা, আশ্রমের পূজারি ও কর্মকর্তারা সে সময় উপস্থিত ছিলেন। ভক্তদের জন্য সাঁই বাবাকে কবরস্থ করার অনুষ্ঠানটি সরাসরি টেলিভিশনে সম্প্রচার করা হয় বলে জানা গেছে।মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ও কংগ্রেস দলের সভানেত্রী সোনিয়া গান্ধী তাঁকে শ্রদ্ধা জানাতে মঙ্গলবার আশ্রমে গিয়েছিলেন।উল্লেখ্য, সাঁই বাবা গত রোববার পরলোক গমন করেন। বিবিসি/এনডিটিভি।