ধর্মীয় বই পড়ার অনুমতি পেলেন গোলাম আযম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযম জেলখানায় কোরআন শরিফ, হাদিস, তফসির ও ধর্মীয় বইপত্র পড়ার অনুমতি পেয়েছেন। আজ রোববার বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ দুপুরে এ অনুমতি দিয়ে আদেশ দেন।গোলাম আযমের পক্ষে তাঁর আইনজীবী ইমরান সিদ্দিকী আদালতকে বলেন, মানসিক শান্তি ও সময় কাটানোর জন্য ধর্মীয় বই পড়তে চান গোলাম আযম।এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, কারাবিধি অনুযায়ী গোলাম আযম বই পেলে তাঁদের আপত্তি নেই। পরে আদালত গোলাম আযমকে ধর্মীয় বই দেওয়ার নির্দেশ দেন। পরিবারের সদস্যরা এগুলো দিতে পারবেন। এ ছাড়া গোলাম আযমকে লেখালেখির জন্য কাগজ-কলম দেওয়ারও নির্দেশ দিয়েছেন আদালত। তবে তার আগে জেল কর্তৃপক্ষ সেগুলো পরীক্ষা করবে। তাদের পরীক্ষা-নিরীক্ষার পরই গোলাম আযমের কাছে বই সরবরাহ করা হবে।গত ১১ জানুয়ারি গোলাম আযমকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গ্রেপ্তার করা হয়। তবে অসুস্থতার কারণে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিত্সাধীন আছেন। হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগসহ ১৯৭১ সালে মানবতাবিরোধী নানা কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আজ তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠনের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল।