ধর্মীয় বৈষম্যমূলক সংশোধনী প্রত্যাখ্যান করবে সংখ্যালঘুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধানে ধর্মীয় বৈষম্যমূলক সংশোধনী জাতীয় সংসদে গৃহীত হলে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠী তা প্রত্যাখ্যান করবে। এ-সংক্রান্ত আইন সংসদে পাস হওয়ার পরের দিন সারা দেশে কালো পতাকা মিছিল করা হবে। হরতাল ও অনশন কর্মসূচি পালন করা হবে। ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠী ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনও বর্জন করবে।আজ বুধবার বেলা ১১টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ ও আদিবাসী ফোরাম যৌথভাবে সংবাদ সম্মেলন করে এসব কথা বলে।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ নেতা রানা দাশগুপ্ত, সি আর দত্ত (বীর উত্তম) ও আদিবাসী নেতা সঞ্জীব দ্রং প্রমুখ।সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২ জুলাই ঢাকাসহ সারা দেশের শহীদ মিনারের সামনে সকাল-সন্ধ্যা অনশন কর্মসূচি পালন করা হবে।