ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে ঈদে মিলাদুন্নবী (সা.)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও মর্যাদার সঙ্গে সারাদেশে পালিত হচ্ছে ঈদে মিলাদুন্নবী (সা.)। দিবসের তাত্পর্য তুলে ধরে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে বিশেষ আলোচনা, জিকির, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজ সরকারি ছুটি ছিল। খবর বাসসের। ঈদে মিলাদুন্নবীর (সা.) জাতীয় অনুষ্ঠান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার কমপ্লেক্স মসজিদ প্রাঙ্গণে ইসলামিক ফাউন্ডেশন ও ধর্ম বিষয়কমন্ত্রণালয় যৌথভাবে এই জাতীয় অনুষ্ঠানের আয়োজন করে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সালাউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়া।এদিকে দিনের তাত্পর্য তুলে ধরে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন, এবং বেসরকারি বিভিন্ন টেলিভিশন চ্যানেল প্রচার করছে বিশেষ অনুষ্ঠানমালা। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া পৃথক পৃথক বাণী দিয়েছেন। মহানবী হযরত মোহাম্মদ (সা.) পবিত্র এদিনে জন্মগ্রহণ ও মৃত্যুবরণ করেন। প্রায় দেড় হাজার বছর আগে ৫৭০ খ্রিস্টাব্দের (১২ই রবিউল আউয়াল) আজকের এ দিনে মক্কাভূমিতে মা আমিনার কোলে এসেছিলেন প্রিয় নবী মোহাম্মদ (সা.)। ৬৩ বছর বয়সে আবার ১২ রবিউল আউয়ালেই তিনি ইহলোক ত্যাগ করেন।