ধর্মের নামে কোনো বিশৃঙ্খলা সহ্য করা হবে না: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক বলেছেন, দেশে ধর্মের নামে কোনো রকম বিশৃঙ্খলা সহ্য করা হবে না। সন্ত্রাস, জঙ্গিবাদ এবং এসবের প্রশ্রয়দাতাদের প্রতিহত করা হবে। অতীতে যারা সন্ত্রাস ও জঙ্গিবাদ উসকে দেশকে অকার্যকর করেছিল, তারা এখন এ সরকারকে বেকায়দায় ফেলতে ষড়যন্ত্র চালাচ্ছে। বর্তমান সরকার সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছে। আজ শুক্রবার সকালে পাবনার সাঁথিয়া উপজেলা অডিটরিয়ামে আনসার ও ভিডিপি সদস্যদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফর সফল হওয়ায় দেশের মানুষ স্বস্তি প্রকাশ করে তাঁকে অভিনন্দন জানাচ্ছেন। অথচ বিরোধী দল মিথ্যা অপপ্রচারে লিপ্ত হয়ে রাজনীতি করছে। এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আনসার ও ভিডিপির জেলা অ্যাডজুটেন্ট ইব্রাহীম ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রাজ্জাক সরকার, সাঁথিয়া পৌর মেয়র মিরাজুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা এ কে এম ফজলুল হক প্রমুখ।এর আগে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাঁথিয়া পৌরসভার উদ্যোগে ঢেউটিন ও শীতবস্ত্র বিতরণ করেন।