ধর্ষকের শাস্তি হোক সার্জিক্যাল বন্ধ্যাত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারাদণ্ড বা মৃত্যুদণ্ড নয়; ধর্ষকের শাস্তি হোক লিঙ্গচ্ছেদ বা কেমিক্যাল বন্ধ্যাত্ব। দিল্লির অতিরিক্ত দায়রা বিচারক কামিনী লাউ একটি ধর্ষণ মামলার রায় দিতে গিয়ে ওই সুপারিশ করেছেন।গত শনিবার ধর্ষণের একটি মামলার রায় দিতে গিয়ে বিচারক কামিনী লাউ এ সুপারিশ করেছেন। এক ব্যক্তি তাঁর নাবালিকা সত্ মেয়েকে ধর্ষণ করার মামলায় রায় দিতে গিয়ে বিচারক ওই সুপারিশ করেন।কামিনী লাউ বলেছেন, অনেক উন্নত দেশে ধর্ষণ বা যৌন অত্যাচারের শাস্তি হিসেবে সার্জিক্যাল বা কেমিক্যাল বন্ধ্যাত্ব চালু করা হয়েছে। ভারতে এই ব্যবস্থা চালু করা যায় কি না, তা আইন প্রণেতাদের ভেবে দেখার কথা বলেছেন ওই বিচারক।